Wednesday, 5 March 2025

নারায়ণগঞ্জে শামীম ওসমানের দোসরকে প্রতিহতের ঘোষণা ছাত্রদল নেতার

 

নারায়ণগঞ্জে শামীম ওসমানের দোসরকে প্রতিহতের ঘোষণা ছাত্রদল নেতার



ফতুল্লা থানা আওয়ামী লীগের সদস্য ও নৌকার চেয়ারম্যান সেন্টুকে প্রতিহতের ঘোষণা দিয়েছেন জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নাজমুল হাসান। পতিত স্বৈরাচারের দোসর শামীম ওসমানের ঘনিষ্ঠ সহচর সেন্টুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই সরব জেলা ছাত্রদলের এই নেতা। এবার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সেন্টুকে প্রতিরোধের ঘোষণা দিয়েছেন তিনি।

জানা যায়, আওয়ামী দোসর সেন্টু ৫ আগস্টের দিন থেকেই বিএনপিতে ফেরার চেষ্টায় মরিয়া। নৌকা প্রতীকের ইউপি চেয়ারম্যান সেন্টু বিএনপির বিভিন্ন মহলে করছেন তদবিরও। সাবেক সংসদ সদস্য  মুহাম্মদ গিয়াস উদ্দিনসহ বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা সেন্টুকে বিএনপির ব্যানার ব্যবহার করতে দিতে রাজি নন। তারা বরং সেন্টুর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার পক্ষে। ইতোমধ্যে নিজ এলাকায় ‘পল্টি সেন্টু’ হিসেবে পরিচিতি পেয়েছেন সেন্টু। 

নাজমুল তার স্ট্যাটাসে লিখেছেন, ‘আওয়ামী লীগের দালাল মনিরুল আলম সেন্টুকে প্রতিহত করার জন্য জিয়ার সৈনিকেরা প্রস্তুত থাকবে।’

নাজমুলের অবস্থানকে সমর্থন করে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বলছেন, গডফাদার শামীম ওসমানের ছায়াতলে থেকে, আওয়ামী লীগের সদস্য পদ নিয়ে নৌকা প্রতীকে নির্বাচন করা সেন্টুকে বিএনপিতে কোনোভাবেই ঠাঁই দেওয়া যাবে না। 

তারা বলেন, যে সেন্টু ৫ আগস্টের আগে ছাত্রজনতাকে সন্ত্রাসী আখ্যা দিয়েছে, সেই সেন্টুকে যে বা যারাই বিএনপিতে ঠাঁই দেওয়ার চেষ্টা করবে, তাদেরও প্রতিরোধ করা হবে। বৈষম্যবিরোধী ছাত্রজনতা হত্যার কমপক্ষে আটটি মামলার আসামি সেন্টুর দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা।

No comments:

Post a Comment

অবস্থার অবনতি, মাগুরার সেই শিশুকে ঢামেক থেকে সিএমএইচে স্থানান্তর

 অবস্থার অবনতি, মাগুরার সেই শিশুকে ঢামেক থেকে সিএমএইচে স্থানান্তর মাগুরায় ধর্ষণের শিকার শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপা...