Monday, 17 February 2025

ভারতে পণের দামি গাড়ি না পেয়ে নববধূকে এইচআইভি সংক্রমিত ইঞ্জেকশন পুশ!


 ভারতের উত্তরাখণ্ডের হরিদ্বারে পণ না দেওয়ায় এক নববধূকে এইচআইভি সংক্রমিত ইনজেকশন পুশ করার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির বিরুদ্ধে। এ ঘটনায় আদালতের নির্দেশে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।


নির্যাতিতার বাবা জানান, ২০২৩ সালের ১৫ ফেব্রুয়ারি তাঁর মেয়ে সোনাল সাইনি ও অভিষেক ওরফে সচিনের বিয়ে হয়। বিয়েতে কনে পক্ষ শ্বশুরবাড়ির দাবি অনুযায়ী একটি গাড়ি ও নগদ ১৫ লাখ টাকা যৌতুক হিসেবে দেয়। তবে তাতেও বরপক্ষ সন্তুষ্ট ছিল না। তারা আরও ২৫ লাখ টাকা ও একটি স্করপিও এসইউভি গাড়ির দাবি তোলে। কিন্তু কনের পরিবার তা দিতে না পারায়, সোনালকে শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়া হয়।

পরে স্থানীয় পঞ্চায়েতের মধ্যস্থতায় সোনালকে পুনরায় শ্বশুরবাড়িতে ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু সেখানে ফেরার পরও তাঁর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চলতে থাকে। মেয়ের পরিবারের অভিযোগ, একপর্যায়ে শ্বশুরবাড়ির লোকজন তাঁকে এইচআইভি সংক্রমিত ইনজেকশন প্রয়োগ করে হত্যা করার ষড়যন্ত্র করে।

পরবর্তীতে সোনালের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা পরীক্ষার পর জানান, তিনি এইচআইভি পজিটিভ। তবে তাঁর স্বামী অভিষেকের রিপোর্ট নেগেটিভ আসে।

এই ঘটনায় সোনালের পরিবার পুলিশের কাছে অভিযোগ করলেও প্রথমে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পরে স্থানীয় আদালতে মামলা দায়ের করা হলে, আদালতের নির্দেশে গঙ্গোহ কোটওয়ালি পুলিশ অভিষেক ওরফে সচিন, তাঁর বাবা-মা এবং পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে যৌতুকের জন্য হয়রানি, নির্যাতন, হত্যাচেষ্টাসহ একাধিক ধারায় মামলা রুজু করেছে।

রোজা ভাঙিয়ে ব*ন্দির স্ত্রীকে ধ*র্ষ*ণ করতেন


 মওদুদ সুজন নামের একজন অনলাইন এক্টিভিস্ট ফেসবুক পোস্টে লিখেন, গুম হওয়া স্বামী বলছেন পবিত্র - শবে কদরের দিন রোজা ভাঙিয়ে ধর্ষন করা হয় তার স্ত্রীকে।এর আগেও প্রায় তিনবার ধর্ষন করা হয়েছে স্বামীকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে।শেষবার ধর্ষনের পর স্ত্রীর মানসিক অবস্থার অবনতি হয় এবং কিছুদিন পরে মৃত্যুবরন করেন। ধর্ষক র‍্যাবের একজন উর্ধতন কর্মকর্তা,নাম আলেপ। স্বামী সবকিছু হারিয়ে যখন আলেপকে বারংবার ফোন দিতে থাকে আলেপ রিপ্লাইয়ে জানান "বন্দি মেয়ে বা বন্দি পুরুষদের স্ত্রীদের সাথে এমন আচরণ এখানে অলিখিতভাবে স্বীকৃত "........

অবস্থার অবনতি, মাগুরার সেই শিশুকে ঢামেক থেকে সিএমএইচে স্থানান্তর

 অবস্থার অবনতি, মাগুরার সেই শিশুকে ঢামেক থেকে সিএমএইচে স্থানান্তর মাগুরায় ধর্ষণের শিকার শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপা...